ঢাকা | | বঙ্গাব্দ

ঢাকায় ১০ মাসে গ্রেফতার তিন হাজার আ.লীগ কর্মী

ঢাকায় ১০ মাসে গ্রেফতার তিন হাজার আ.লীগ কর্মী
ad728
চলতি বছরে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘পাঁয়তারা শাহিন’ নামে পরিচিত ২৫ বছর বয়সী ওই যুবকের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি আছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়েরবাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

মুক্তিসরণি/এমএস