নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর অধ্যাপক ড. ইউসুফ ইলমাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং একই অফিসের ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি উচ্চশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গবেষণায় কার্যকারিতা বাড়িয়ে তুলবে বলে জানানো হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষক–শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত হলো দু’টি প্রতিষ্ঠানের জন্য।
মুক্তিসরণি/এমএস
নোবিপ্রবি প্রতিনিধি