প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ইবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও সাদা দল।
মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
শিক্ষক ও ছাত্র নেতারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান দোয়া পরিচালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অত্যন্ত সম্মানিত। জাতীয় ঐক্যের জন্য তাঁর উপস্থিতি প্রয়োজন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করব। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।”
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি