প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৫ অক্টোবর) চিশতিয়া বেকারি সংলগ্ন জামিয়া মাহমুদিয়া মাদরাসা এন্ড কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শিক্ষক আনিসুর রহমান (৩৫) ও মনির হোসেনের (২৭) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেনের ছেলে ফারহানকে মাদ্রাসায় প্রায়ই অকারণে মারধর করা হতো। প্রতিবাদ করায় ২৫ অক্টোবর তিন দফায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। এর প্রতিবাদ করায় অভিবাবককেও হেনস্থা করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন, মাদ্রাসার জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ রয়েছে, সেই পক্ষের উস্কানিতেই ওই শিক্ষার্থীর অভিবাবক থানায় অভিযোগ দিয়েছেন। ওই শিক্ষার্থী এই মাদ্রাসায় বেশ কয়েক বছর যাবত পড়াশোনা করছে। সম্প্রতি সে কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ায় তাকে শাসন করা হয়েছে কিন্তু অভিযোগে যেভাবে উল্লেখ করা হয়েছে সেরকম প্রহারের কোনো ঘটনা ঘটেনি।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি