ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গবেষণা ও থিঙ্ক-ট্যাংক ভিত্তিক বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম “ফিকরো থিঙ্কার্স ক্লাব” (Fikrow Thinkers Club)।
সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হাবিব আল মিজবাহ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ইনজামুল হক, দপ্তর সম্পাদক তাওহিদুল ইসলামসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা ক্লাবের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
নব-মনোনীত সভাপতি আব্দুর রহমান বলেন, “ফিকরো থিঙ্কার্স ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মকে গবেষণা, বিশ্লেষণ, যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনের পরপরই আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। ফিকরো থিঙ্কার্স ক্লাব গবেষণা, পাঠচক্র, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষণ ও আলোচনা প্ল্যাটফর্ম প্রদান করবে।”
মুক্তিসরণি/এমএস
ইবি প্রতিনিধি