সংযুক্ত আরব আমিরাতে ফ্রান্সের নৌঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। হামলায় ওই ঘাঁটিতে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (০১ মার্চ) আবুধাবির ওই ঘাঁটিতে ইরানি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আবুধাবির আল সালাম নৌঘাঁটির একটি গুদামে আঘাত হেনেছে দুটি ইরানি ড্রোন। এতে দুটি কনটেনারে আগুন ধরে যায়। তবে কেউ আহত হননি।
হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।
সূত্র: আলজাজিরা
সূত্র: আলজাজিরা
মুক্তিসরণি/এমএস
মুক্তিসরণি ডেস্ক