ঢাকা | | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ad728
গাজীপুরের কাপাসিয়ায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রায়েদ ইউনিয়নের ভুলেস্বর এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনায় গুরুতর আহত হন নয়া দিগন্ত পত্রিকার গাজীপুরের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন তিন সাংবাদিক গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। সরাসরি হামলায় অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন ও প্রধান অভিযুক্ত আবুল কাশেম (গজারী কাশেম)। পরে আলামিন, মামুন ও আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম এবং মো. মামুন কে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র ও সংবাদস্বাতন্ত্র্যের পক্ষের। সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের সংগঠনে স্থান নেই।

মুক্তিসরণি/এমএস