ঢাকা | | বঙ্গাব্দ

সমাবেশেই থেমে গেল বিএনপি নেতা একরামুলের জীবন

সমাবেশেই থেমে গেল বিএনপি নেতা একরামুলের জীবন
ad728

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে হার্ট অ্যাটাকে এক নেতার মৃত্যু হয়েছে।



বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মনাকষা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম একরামুল হক (৬০)। তিনি সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক বিএনপি নেতা।



একরামুল হক বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।



নেতাকর্মীরা জানান, বিকেল তিনটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির বিশাল সমাবেশ শুরু হয়।

একরামুল হক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। পথেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ও মাটিতে লুটিয়ে পড়েন।



সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “সমাবেশ চলাকালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”



একরামুল হকের মৃত্যুর খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।



মুক্তিসরণি/এমএস